কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির মতবিনিময় সভা

fay 13 25 1 24 কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির মতবিনিময় সভানিজ সংবাদ ॥ কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড এর গেটের সামনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু মনি সাকলায়েন এলিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি কুষ্টিয়া চিনিকল শ্রমিক ইউনিয়নের জাহিদুল ইসলাম লতিফ। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, খাতের আলী কলেজের প্রভাষক সত্য শাহা, বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড শ্রমিক ফেডারেশনের এর সাবেক সভাপতি নিজাম উল করিম, সাবেক শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, আঁখ চাষী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর খয়বার আলী, সালামত আলী বিশ্বাস, মীর আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডে আঁখ মাড়াই কার্যক্রম পুনরায় চালুর দাবি জানানো হয়। কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা। মতবিনিময় সভা পরিচালনায় সহযোগিতা করেন কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম।এছাড়াও এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বাপ্পী আহমেদ, সদস্য আবদার হোসেন মেম্বার, সত্য বিশ্বাস, আবদার হোসেন, মাহাবুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুস সোবাহান, জীবন আহমেদ, মামুন বিশ্বাস, আনোয়ার জাহিদ, ফায়জুল ইসলাম, সিহাব উদ্দিন, করিমুল ইসলাম, শান্ত বিশ্বাস, ও রমজান প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।