খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জানুয়ারি ২০২৪, ৭:৪৪ এএম

পরে ঐ রোগী ফার্মাসিস্ট এর পিছন দরজা দিয়ে ফার্মাসিস্টের কাছে জানতে চান আমার ঔষধ দিবেন না কেনো, তখন তিনি বলেন এটা আপনার প্রেসক্রিপশন না আপনাকে ঔষধ দেওয়া যাবে না, এক পর্যায়ে দায়িত্বে থাকা ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌস রোগীর সাথে অশালীন আচরন করেন এবং বের হয়ে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন, কেমন উত্তেজিত মেজাজ সেটা ছবির দিকে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে। এক পর্যায়ে ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসের সাথে থাকা আরও কয়েকজন ফার্মাসিস্ট ঐ অসুস্থ রোগীর উপর মারমুখী ক্ষীপ্ত আচারন করেন। রোগী বের হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমে গিয়ে ডা: তাপস কুমার সরকারের কাছে বিষয়টি মৌখিক ভাবে জানান। একজন অসুস্থ রোগী হাসপাতালে যাবে এবং সেখান থেকে চিকিৎসাসহ সরকারি ঔষধ দিয়ে সহয়তা করবে এটা সরকারির একটি দায়িত্ব, ঔষধ থাকা অবস্থায় ঔষধ সরবরাহ না করে রোগীর সাথে অসভনআচারন এটা মোটেও কাম্য নয় বলে দাবী করেন সচেতন মহল।
ঐ রোগীর ঔষধ না দিয়ে তার সাথে অসভন আচারনের বিষয়ে প্রতিবেদক আবাসিক মেডিকেল অফিসারের ডা: তাপস কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি রোগীর সাথে এমন আচারন ও ঔষধ না দিয়ে ঔষধ বিতরন সিল বসিয়ে দেওয়া একটি আইনত অপরাধ, আমরা এর ব্যবস্থা গ্রহন করবো। ইতিপূর্বে এই ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসেরে বিরুদ্ধে রোগীদের সাথে অশালীন আচরনের অভিযোগ রয়েছে। ঐ রোগী আরও বলেন তিনি ফার্মাসিস্ট জান্নাতুন ফেরদৌসেরে বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতী নিচ্ছেন বলে জানান।
মন্তব্য