কেরানীগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়াটিয়ার ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ মামলায় কেয়ারটেকার সাঈদ মোল্লাকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ)। তিনি বলেন, রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পাড়ে পরিবার নিয়ে ভাড়া থাকত ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতো। তিনি প্রায়ই ভিকটিমকে কুপ্রস্তাব দিত। ২০২১ সালের ২ আগস্ট দুপুর ২টার দিকে ভিকটিম তার ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে। আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করে। ২৩ সেপ্টেম্বর ভয়-ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন তার মা থানায় মামলা করেন।

পরের বছর ৩১ আগস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আলী জিন্নাহ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।