নারায়ণগঞ্জে তুলার গুদামে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে গুদামের মালামাল পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুদামটিতে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।