কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি মোহাম্মদ সোহেল আহমেদ (৩৮) মারা গেছেন। রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী সাইমন জানান, সোহেল কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের করিম উদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং পরে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।