বকশিবাজারে হঠাৎ অসুস্থ হয়ে কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম জানান, তার বাবা বকশিবাজার কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি হিসেবে কর্মরত ছিলেন। ভোরে হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার গন্ধব এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসক ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।