কোম্পানীগঞ্জের পর এবার জাফলংয়ে হচ্ছে পাথর লুট

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও একই চিত্র দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে রাতের আঁধারে এবং দিনের বেলাতেও পাথরখেকোরা পাথর লুটের চেষ্টা করছে।

জিরো পয়েন্ট এলাকা থেকে বড় বড় পাথর সরিয়ে নেওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও হুমকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা।

তবে প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। এর আগে সাদাপাথর এলাকায় প্রকাশ্য লুটপাটে পুরো অঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।

এদিকে সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।