কোয়ার্টার ফাইনালে আজ ইতালির মুখোমুখি হচ্ছে জার্মানি

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আজ ইতালির মুখোমুখি হচ্ছে জার্মানি। এছাড়া আরও দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স খেলবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

মিলানের স্যান সিরোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।

জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুসংবাদ শুনেছে ইতালি। উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না মাতেও রেতেগুইয়ের। শুধু প্রথম লেগেই নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও খেলা হচ্ছে না দারুণ ফর্মে থাকা আতালান্তার এই স্ট্রাইকারের। এই মৌসুমে ২২ গোল করে সিরি আ’র শীর্ষে রয়েছেন রেতেগুই। তাই তাঁকে না পাওয়াটা ইতালির জন্য বড় একটা ধাক্কাই। জার্মানির বিপক্ষে লড়াইয়ে ইতালির দলের কোচ লুসিয়ানো স্পেলেত্তি বলছেন, ‘কিছুটা চাপে রয়েছি আমি, তবে খুব বেশি চিন্তিত নই।’

এ পর্যন্ত দুই দল ৩৭ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। বেশি ১৫টি মাচ জিতেছে ইতালি। জার্মানরা জিতেছে ৯ বার। বাকি ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আজ কি জিততে পারবে ইতালি। অবশ্য সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ইতালি। এই পাঁচ ম্যাচের একটিতে ড্র, বাকি চারটিতে জিতেছে তারা।

জার্মানিও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তারাও এই পাঁচ ম্যাচের একটিতে ড্র করেছে, জিতেছে বাকি ৪ টিতে। আজকের ম্যাচ নিয়ে জার্মান দলের কোচ হুলিয়ান নাগেলসম্যান বললেন, ‘যদিও দলে কয়েকজন অনুপস্থিত, তারপরও আমরা ভালো একটা দল। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি (কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ধরে) অবশ্যই আমাদের ইতিবাচকভাবে খেলা উচিত।’

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লিগ হবে ২৩ মার্চ জার্মানির ডর্টমুন্ডে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।