ক্যালিফোর্নিয়ার ব্যাঙ্কোয়েটে বন্দুক হামলায় শিশুসহ ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। রবিবার (৩০ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, ঘটনাস্থলে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন। হতাহতদের বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি জানান, এটি পারিবারিক অনুষ্ঠান ছিল এবং হামলাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মূল অগ্রাধিকার হলো হামলাকারীকে শনাক্ত করা। গুলিবর্ষণটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এফবিআই, স্টকটন পুলিশ বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তদন্তে সহায়তা করছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এক্সে জানায়, গভর্নরকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জরুরি পরিষেবা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।