ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনকালে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এই স্থাপনাগুলো আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না এবং এখনো নেই।

প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, ‘কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।’

অন্যদিকে, দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তার উৎস সম্পর্কে কোনো তথ্য দেননি।

উল্লেখ্য, গত জুন মাসে ইরানকে লক্ষ্য করে উসকানিমূলক হামলা চালায় ইসরায়েল, যা পরবর্তীতে দুদেশের মধ্যে বারো দিনের সংঘাতে রূপ নেয়। সে সময় ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করে, এতে একাধিক জ্যেষ্ঠ বিজ্ঞানী নিহত হন।

তথ্যসূত্র: সামা টিভি

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।