‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। খবর আল জাজিরার

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাদমানি ইরানের ‘ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৩ জুন) ইসরায়েল খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান ঘোলাম আলী রশিদকে হত্যা করার পর শাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি।

আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও।

সূত্র: আল-জাজিরা

খবরওয়ালা/এসআর

 

9k= ‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।