বিগ ব্যাশে খেলতে নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) এতদিন বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল একেবারেই সীমিত। এখন পর্যন্ত কেবল সাকিব আল হাসানই মাঠে নেমেছেন এই আসরে বাংলাদেশের হয়ে। যদিও গত মৌসুমে লেগস্পিনার রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন, তবে সময়সূচি সংঘর্ষের কারণে খেলতে পারেননি।

তবে এবার পরিস্থিতি বদলাতে পারে। আসন্ন ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশ লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ১১ জন বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন আগের মৌসুমে দল পাওয়া রিশাদ হোসেনও, যাকে চাইলে এবার ‘রিটেইন’ করতে পারবে হোবার্ট হারিকেন্স।

ড্রাফটে নাম উঠেছে আরও ১০ বাংলাদেশি ক্রিকেটারের—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তবে শুধু নাম থাকলেই যে তারা বিগ ব্যাশে খেলতে পারবেন—তা নয়। মূল বাধা সেই পুরনো—বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বিগ ব্যাশের সময়সূচির মিল। এ কারণে বিসিবি থেকে ‘এনওসি’ পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে অনেক সময় আগ্রহ থাকা সত্ত্বেও দলগুলো ঝুঁকি নিতে চায় না।

2Q== বিগ ব্যাশে খেলতে নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার

তবুও আশাবাদ জাগানিয়া খবর, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষভাবে মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে, যা তার প্রতি দলগুলোর আগ্রহের ইঙ্গিত দেয়। ১১ বাংলাদেশি ক্রিকেটারই পুরো মৌসুমের জন্য ড্রাফটে নাম দিয়েছেন, ফলে সুযোগ পেলে দেখা যেতে পারে তাদের মাঠের লড়াইয়ে।

এবারের ড্রাফটে অংশ নিচ্ছেন ৩০টিরও বেশি দেশের ছয় শতাধিক ক্রিকেটার। শুধু টেস্ট খেলুড়ে দেশ নয়, হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া, ও হাঙ্গেরির মতো নতুন ক্রিকেট খেলুড়ে দেশ থেকেও উঠে এসেছে নাম। ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন।

এখন দেখার বিষয়, বিগ ব্যাশের এই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক মঞ্চে শেষ পর্যন্ত কতজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা করে নিতে পারেন, আর কে কে নামেন বাস্তব মাঠের লড়াইয়ে।

 

 

খবরওয়ালা/আরডি

 

 

2Q== বিগ ব্যাশে খেলতে নাম দিয়েছেন ১১ বাংলাদেশি ক্রিকেটার
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।