ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে তিন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয় ভবনে ইসরায়েলের হামলায় মোট তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর আল–জাজিরা। 

মঙ্গলবার (১৭ জুন) আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরআইবি জানায়, হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ।

তারা হলেন— নিমা রেজবপুর ও মাসুমেহ আজিমি। নিমা রেজবপুর ছিলেন আইআরআইবির বার্তা সম্পাদক। আর আজিমি ছিলেন আইআরআইবির সচিবালয় শাখার একজন কর্মী।

এর আগে সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আইআরআইবির সদর দপ্তরে হামলা চালায়।

এদিন হামলার জেরে আইআরআইবির সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার সম্প্রচার কার্যক্রম শুরু হয়।

এই হামলার কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

কাৎজের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন ‘অদৃশ্য হতে যাচ্ছে’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করে ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলার পরে ওই হামলাটি চালানো হয়েছে। ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুন না কেন, তাকে আঘাত করা হবে।

সূত্র: আল-জাজিরা

খবরওয়ালা/এসআর

 

 

2Q== ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে তিন
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।