খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়।

পরে বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।