খুলনায় দেশি মদে প্রাণ গেল ৫ জনের, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

খুলনা শহরে দেশি মদ পান করে একে একে ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার রাতে বয়রা এলাকার সাজ্জাদ নামে একজন মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে। 

এ ঘটনায় ঘরে বসে মদ তৈরি ও বিক্রির অভিযোগে শেখ মোসলেম আলি (৭৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মোসলেম আলি খুলনার রায়ের মহল এলাকায় ‘মাতৃশোধন হোমিও ফার্মাসি’ নামে একটি দোকানের মালিক। স্থানীয়ভাবে হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত হলেও তিনি নিজের বাড়িতে বসেই ঘুমের ওষুধ, মাদক ও চুনের পানি মিশিয়ে দেশি মদ তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, শুক্রবার পূর্ব বিল পাবলা এলাকায় এক ঘেরে বসে কয়েকজন এই মদ পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মদের বিষক্রিয়ায় প্রথমে মারা যান তোতা মিয়া। পরে গৌতম, সাহাবুদ্দিন সাবু, আফরোজ হোসেন বাবু ও সাজ্জাদ নামে আরও চারজনের মৃত্যু হয়। আহত সনু নামে একজন চিকিৎসাধীন রয়েছেন খুলনা বিশেষায়িত হাসপাতালে।

রাতেই অভিযানে গিয়ে পুলিশ মোসলেম আলিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।