মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৯ জুলাই) দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে চারজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। পুরুষ ব্যক্তি হলেন নূর ইসলাম (২৫), যিনি নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের বাসিন্দা।

বিজিবির তিনটি টহল দলের পৃথক অভিযানে শ্রীনাথপুর, খোসালপুর ও বাঘাডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। একাধিক টুলবক্স পদ্ধতিতে ভারতে প্রবেশের প্রস্তুতির সময় তারা ধরা পড়েন।

আটক পুরুষকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নারী ও শিশুরা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, আটক নূর ইসলামের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।