খুলনায় মাছের ঘেরে পাওয়া গেল দিনমজুরের নিথর দেহ

খুলনায় মো. হামিদ শেখ (৫৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

স্বজন ও প্রতিবেশীদের বরাতে জানা গেছে, সন্তানের অসুস্থতা, আর্থিক সংকট ও দীর্ঘদিন কর্মহীন থাকার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার বাসিন্দা হামিদ শেখ পাশের আব্দুল হান্নানের একটি মাছের ঘেরে ঘুমাতে যান। সকালে তিনি না ফেরায় প্রতিবেশীরা সকাল ১০টার দিকে ঘেরের ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রতিবেশী রুবেল হোসেন জানান, হামিদ শেখ পেশায় দিনমজুর ছিলেন। তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন, তবে আর্থিক অনটন ও পারিবারিক সমস্যায় ভুগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, মৃত ব্যক্তি একজন দিনমজুর ছিলেন। মাঝে মধ্যে কাজ পেলে করতেন। দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।