বলিউড অভিনেত্রী সন্ধ্যা আর নেই

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অশীষ শেলার অভিনেত্রীর প্রয়াণে এক্স-এ (সাবেক টুইটার) শোক প্রকাশ করে লিখেছেন, ‘পিঞ্জরা’র খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তাঁর অবদান, বিশেষ করে অভিনয় ও নৃত্যের মধ্য দিয়ে, চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা উপস্থিত থেকে প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।

সন্ধ্যার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’দি য়ে তার চলচ্চিত্রে পথচলা শুরু। ছবিটির জন্য শান্তারাম নতুন মুখ খুঁজছিলেন, আর সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাঁকে বেছে নেন। সেখান থেকেই শুরু হয় তাঁর রুপালি পর্দার সোনালি অধ্যায়।

ভি. শান্তারামের তৃতীয় স্ত্রী ছিলেন সন্ধ্যা। শান্তারাম তাঁর দ্বিতীয় স্ত্রী জয়শ্রী থেকে বিচ্ছেদের মাত্র এক মাস পর সন্ধ্যাকে বিয়ে করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।