খোকসায় ঈদগাহ ও মন্দিরসহ রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন

9 fay 6 2 24 খোকসায় ঈদগাহ ও মন্দিরসহ রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন
খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়া খোকসা উপজেলায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারন মানুষের মাঝে কথা দেওয়া কথা রেখে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঈদগাহ, মন্দির ও রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সোমবার (০৫ ফেব্রুয়ারী)  বিকাল ৪ টার সময় খোকসা উপজেলার খাগরবাড়িয়া মাতৃ মন্দিরের নাম যজ্ঞ স্থানের ৩৫ লক্ষ টাকা ব্যায়ে ছাদ ঢালাই সহ ফ্লোর টাইলসকৃত পাকা করন, ৩৫ লক্ষ টাকা ব্যায়ে সমসপুর কেন্দ্রীয় ঈদগাহ ফ্লোর পাকা করন ও টাইলস করন সহ মালিগ্রাম দক্ষিনপাড়া জামে মসসিজের আরসিসি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি। জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব তহবিল থেকে এই টাকা প্রদান করেন চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোঃ মেজবাউর উদ্দিন, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, একতারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান (হবি) খাগড়াবারিয়া মাতৃ মন্দিরের সভাপতি অজিত কুমার রায়,সহ সভাপতি বীরেন্দ্রনাথ পাঠক,সাধারন সম্পাদক বারীন্দ্র মোহন বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক সমরেন্দ্রনাথ ঘোষ, কোষাধ্যক্ষ বিনয় পাঠক। ত্রান অধিদপ্তরের সাবেক অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট ডাইরেক্টর শিশির কুমার ঘোষ, খোকসা থানা ছাত্রলীগের সভাপতি শিমুল খান, যুবনেতা রবিন খান, বিশিষ্ট ব্যাবসায়ী আরিফুল ইসলাম শুটকা সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।