কুষ্টিয়ায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

10 fay 6 2 24 কুষ্টিয়ায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন অরফে কানা লিটন (৪৫) ও এক মাসের সাজাপ্রাপ্ত আসামী কারিবুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ সোহেল রানার নেতৃত্বে (০৪ ফেব্র“য়ারী) রাতে এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল সেলিম রেজা ও কনস্টেবল শফি গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানাধীন পোড়াদহ রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া সদর থানাধীন সেখ রাসেল হরিপুর ব্রিজের নিচে আলাদা আলাদা দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন লিটন ওরফে কানা লিটন কুষ্টিয়া শহরের কোটপাড়া সুখনগর বস্তি এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে ও কুষ্টিয়া শহরের তিতুমীর সড়ক এলাকার বিশু ওরফে আব্দুল জব্বারের ছেলে কারিবুল ইসলাম। পুলিশ সুত্রে জানা যায়, আসামী লিটনের বিরুদ্ধে কুষ্টিয়া জিআর ৪৫১/১৮ (সদর), বিশেষ ট্রাইবুনাল ৮৮/১৯, ধারায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ) ধারা এবং  ১৯(ঋ)  ধারার অপরাধ প্রমানীত হওয়ায় লিটনকে বিশেষ ট্রাইব্যনাল-১ কুষ্টিয়া ১৪ বছর এবং ৭বছর সর্বমোট ২১ (একুশ) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী একজন দূধর্ষ ডাকাত। সাজা হওয়ার পর থেকেই দীর্ঘদিন সে পলাতক ছিলো। এলাকা ছেড়ে সে বিভিন্ন রেল স্টেশনে দিনের বেলায়  ভিক্ষা  করতো এবং রাত্রী বেলায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়তো। বিশেষ সোর্স নিয়োগ করে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কারিবুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া সদর জিআর ৩৩৫/১৯, এর এক মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকেও গ্রেফতার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ দিন পলাতক ছিলো তবুও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।