গাজায় ৪৮ ঘণ্টায় ২৫০ বার ইসরায়েলের হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ২৫০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী বাহিনীটি নিজেই এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়,  তাদের পাঁচটি ডিভিশন গাজায় আগ্রাসন চলমান রেখেছে এবং পদাতিক বাহিনীর সহায়তায় বিমানবাহিনী ‘কয়েক ডজন’ মানুষকে হত্যা 
করেছে।

গণহত্যাকারী এ বাহিনীটি দাবি করেছে, এই সব হামলা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে চালানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। 

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।