গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আগুনের তীব্রতা বাড়লে আরও ৫টি ইউনিট সাহায্য পাঠানো হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, কারখানার শেড, কয়েল এবং কয়েলের ট্রলি পুড়ে গেছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।