গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর চার রাস্তার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যাওয়ার সময় রাস্তার পাশে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। যুবকের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।