গাজীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে সংঘর্ষ: ১৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) রাতে গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদী হয়ে শ্রীপুর থানায় বিস্ফোরক আইনে শ্রমিকদের বিরুদ্ধে মামলাটি করেন।

জানা গেছে, সোমবার (২ জুন) সন্ধ্যায় পোশাক কারখানার অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মারা যান শ্রমিক জাকির হোসেন। তিনি জিন্নাত নিট ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন। কর্তৃপক্ষের অপমানের কারণে জাকির আত্মহত্যা করেছেন অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে হন শ্রমিকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন কারখানার কয়েক হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুর করলে পুলিশ টিয়ার গ্যাস ও ব্যাপক লাঠিপেটা করে। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন। কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক শ্রমিক ও ১১ পুলিশ সদস্য আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শিল্প পুলিশের একজন সদস্য বাদী হয়ে ৬৫ জনের নামসহ অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত ২৩ জন শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।