সবাইকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

অভিনব কৌশলে মাইক্রোবাসে তুলে যাত্রীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র। এ ধরনের অপরাধ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৪ জুন) পুলিশের সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতারকচক্র যাত্রীদের মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ছিনিয়ে নেওয়া হচ্ছে। কখনো আবার ভিকটিমের পরিবারের কাছে ফোন করে বিকাশে টাকা দাবি করছে তারা।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে যাত্রীদের অচেনা যানবাহনে না ওঠার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি একাকী ভ্রমণের সময় সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ আরও জানায়, যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ করা যাবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ নানা ধরনের প্রতারকচক্রের তৎপরতা সম্পর্কে সচেতন থাকতে হবে। ভ্রমণের সময় নিজের গন্তব্য ও অবস্থান সম্পর্কে পরিবার বা নিকটজনকে অবহিত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো ব্যক্তি বা যানবাহন সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।