গুলশানে কাভার্ড ভ্যানভর্তি ৫২৮ বোতল মদ উদ্ধার, আটক ১

রাজধানীর গুলশান থেকে মদবোঝাই কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিসিসি (উত্তর) পাকা সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জুবায়ের ইসলাম (৩৭)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় বসবাস করেন।

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. পারভেজ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ৫২৮ বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে। জুবায়ের ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।