গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪টি চায়ের দোকান এবং একটি করে মুদি, ফার্মেসি, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যাওয়ায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।