গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

শনিবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম সাহিদা বেগম (২৪)। তিনি রেজাউল করিমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা দা দিয়ে সাহিদার গলায় কোপ দেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত সাহিদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।