ঘরের মাঠে হামজার অভিষেক নিয়ে আশাবাদী বাফুফে ও ক্রীড়া উপদেষ্টা

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। জন্মসূত্রে ব্রিটিশ হলেও বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের ঘরের মাঠে’ অভিষেক নিয়ে চলছে নানা আলোচনা।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইচ্ছা, আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেই জাতীয় স্টেডিয়ামে হামজার দেশের মাটিতে অভিষেক হোক। তবে স্টেডিয়ামটির সংস্কারকাজ চলমান থাকায় শুরুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।  
তবে আজ, ৬ এপ্রিল, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ওই ম্যাচে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে আমার কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে, এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে তো সমস্যা দেখছি না।’

এই প্রীতি ম্যাচে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরী এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন।  

ইমরান হোসেন জানান,  আমরা আগামীকাল থেকেই মাঠের কাজ শুরু করতে চাই। এক থেকে দেড় মাসের মধ্যে মাঠসহ কিছু অতিরিক্ত কাজ সম্পন্ন করব। তাই এই সময়ের মধ্যে জাতীয় স্টেডিয়াম যেন অন্য কারো কাছে বরাদ্দ না দেওয়া হয় সেই অনুরোধও জানিয়েছি।’

সব ঠিক থাকলে, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক উপভোগ করতে পারবেন, যা হতে পারে দেশের ফুটবলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।