ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী

লন্ডন থেকে সিলেটে ফেরার পথে বাংলাদেশ বিমানের এক যাত্রী ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেলছেন মো. শওকত আলী নামের এক প্রবাসী। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত শওকত আলীকে আটক করেছে।

বৃহস্পতিবার লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-২০২ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, লন্ডন থেকে সিলেটের একটি ফ্লাইটের বাংলাদেশ বিমানের এক যাত্রী ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেলছেন প্রবাসী। অবতরণের অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। মনিটরটির দাম ১১ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, সিলেট-লন্ডন রুটের বিমানের ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙ্গে দিয়েছেন বলে শুনেছি। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে ছেড়ে দেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।