ঘুষি মেরে মেম্বারের নাক ফাটালেন আরেক মেম্বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে আরেক মেম্বরের বিরুদ্ধে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রকিব মুজিবনগরের ৬নং ওয়ার্ডের মেম্বর। তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওমর ফারুক উপজেলার ৭নং ওয়ার্ডের মেম্বর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা গেছে, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের বরাদ্দের টিআর ও কাবিখা বণ্টন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় আব্দুর রকিব ও ওমর ফারুকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ওমর ফারুক সবার সামনেই আব্দুর রকিবের নাকে ঘুষি মারেন, ফলে রক্তপাত হয়।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, ‘সবার সামনেই ঘটনাটি ঘটেছে; যা খুবই দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।