চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সাতকানিয়া ১নং শরতী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন- মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। সবার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, চারজন শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মাহবুবুর রহমানের শরীরের ৫০ শতাংশ, ইদ্রিস আলীর ৭০ শতাংশ, রিয়াজ উদ্দিনের ৬০ শতাংশ এবং ইউসুফ আলীর ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আরিফ হোসেন জানান, বুধবার সকালে সাতকানিয়ার শরতী এলাকায় একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাদের প্রথমে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, চার শ্রমিকের অবস্থাই আশঙ্কাজনক।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।