চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

খবরওয়ালা মফস্বল ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।’

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, ‘চার তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।