চট্টগ্রামে প্রাইভেটকার চাপায় প্রাণ গেলো সাইকেল আরোহীর, গ্রেপ্তার চালক

চট্টগ্রামে প্রাইভেটকারের চাপায় পৃষ্ট হয়ে ওসমান গনি শাকিব (১৯) নামের এক সাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় লাইসেন্সবিহীন প্রাইভেটকারসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পোল মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি শাকিব বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যাংছড়ি থানাধীন বাইশারি ইউনিয়নের পূর্ব বাইশারী গ্রামের মোহাম্মদ নাছিরের ছেলে। শাকিব হালিশহর কে ব্লকের ৬ নম্বর রোডে একটি ভবনে থাকতেন তিনি।

অন্যদিকে আটক হওয়া প্রাইভেটকার চালক হলেন তানিম হোসেন রাব্বি (১৯)। তিনি হালিশহর এল ব্লক ১ নম্বর রোডের এরশাদ হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি সাদা রঙের হোন্ডা সিভিক কারটি অতিরিক্ত গতিতে এসে বাইসাইকেলে চড়া তরুণ শাকিবকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে মাথা কারের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শাকিব।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাব্বি নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।