চট্টগ্রামে একটি প্রাইভেট কারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি চালিয়ে দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোররাতে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় এঘটনায় আরো দুই জন আহতও হয়েছেন।
নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেট কারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের সেটিকে থামিয়ে এলোফাতারি এলোপাতাড়ি গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক বলেছেন, চট্টমেট্রো গ ১২-৯০৬৮ নম্বরের প্রাইভেট কারটিকে কয়েকটি মোটর সাইকেল বাকলিয়ার দিক থেকে ধাওয়া করে এক্সেস রোড দিয়ে চন্দনপুরার দিকে নিয়ে আসে।
পরে এক্সেস রোডের মুখে গাড়িটিকে দাঁড় করিয়ে সেটি লক্ষ্য করে পেছন থেকে ও পাশ থেকে গুলি করা হয় বলেও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
এ রিকশাচালকের ভাষ্য, সে সময় গাড়িতে থাকা লোকজন ‘বাঁচাও বাঁচাও’ বলে সাহায্যের আকুতি জানাচ্ছিলেন।
আরেকজন রিকশাচালক বলেন, ঘটনার সময় এক্সেস রোডের মুখে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকলেও গুলির কারণে সেটি দ্রুত চলে যায়।
ঘটনাস্থলে দেখা গেছে, এক্সেস রোডের মুখে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটির পেছনের কাচে গুলির চিহ্ন, চালকের আসন এবং পাশের ও পেছনে রক্তের ছোপ।
খবরওয়ালা/এমএজেড



