টাঙ্গাইলে গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ছেলে

টাঙ্গাইল কালিহাতী উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ছেলে দিবস দাস।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতীর দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০) ও আহত ছেলে দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২৯ মার্চ) রাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পৌলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রঞ্জিত ও দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান। সেখানে রঞ্জিতের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।