চট্টগ্রামে সাপের ছোবলে কিশোরীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে সাপের ছোবলে নাঈমা আকতার (১৩) নামের এক কিশোরী মারা গেছে।

শুক্রবার (১ আগস্ট) রাত ৩টার দিকে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নাঈমা ওই গ্রামের বকশি মিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় নাঈমাকে সাপে দংশন করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সাপের ছোবলে আহত কিশোরীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।