চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা এক কয়েদির মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয় ৩৬ বয়সী এ আসামির। তবে স্বজনদের দাবি তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

মৃত ফারজান হোসেন সজীব (৩৬) চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে রিপোর্ট দিয়েছে চিকিৎসক।

তবে স্বজনদের দাবি, সজীবের মৃত্যু স্বাভাবিক নয় বরং তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সজীব ২৭ মার্চ থেকে কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে গত ২৭ মার্চ ডাকাতির প্রস্তুতির একটি মামলায় নগরীর কোতোয়ালি থানায় গ্রেফতার সজীবকে কারাগারে পাঠান আদালত।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।