বাউফলে আসামীকে গ্রেপ্তারের পর জেল হাজতে না পাঠিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে একটি মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে না পাঠিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর ব্যাপারী বাড়ি থেকে জিহাদ হোসেন বেপারী(৩৫) নামে এক ব্যাক্তিকে তার বাড়ি থেকে আসামী হিসেবে গ্রেফতার করে হাতকড়া পরান বাউফল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ইব্রাহিম। এরপর রহস্যজনক কারনে পুলিশের ওই উপ-পরিদর্শক তার সঙ্গীয় পুলিশ সদস্যকে ওই আসামীর হাতের হাতকড়া খুলে দেয়ার নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় ওই মামলার বাদী বাউফল পৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সভাপতি মো. শাহিন খাঁন বলেন, গত ৬এপ্রিল জিহাদ হোসেন বেপারীসহ আরো লোকজন আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে। হামলাকারীরা সবাই ছাত্রলীগ ও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

ওই হামলার ঘটনায় আমি বাদী হয়ে গত ৮ই এপ্রিল বাউফল থানায় একটি মামলা দায়ের করি, যার মামলা নং-১৫,। একটি মামলার ৩নম্বর এজাহারভুক্ত আসামীর হাতে হাতকড়া লাগানোর পর কিভাবে তাকে ছাড়া যায়? স্থানীয় সাংবাদিকদের কাছে এমন প্রশ্নের উত্তর জানতে চেয়ে মামলার তদন্ত ও ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%89%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%20%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%202 1745597510 বাউফলে আসামীকে গ্রেপ্তারের পর জেল হাজতে না পাঠিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্বশক মো. ইব্রাহিম বলেন, এ বিষয়ে আমার সিনিয়রদের সাথে কথা বলুন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, মামলার তদন্ত করতে ওই অফিসার ঘটনাস্থলে গিয়েছিলো সেই বিষয়টি আমি অবগত। তাকে নির্দেশনা দিয়েছিলাম ঘটনার সাথে সম্পৃক্ত না হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য।

 

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।