খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই এপ্রিল ২০২৫, ২:৫০ পিএম
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অলআউট হলো ৪৪৪ রানে। শেষ ব্যাটার হিসেবে আউট হন মিরাজ। সাজঘরে ফেরার আগে ১৬২ বলে ১০৪ রান করেন এই অল রাউন্ডার। ১৬ বল খেলে কোনো রান না করে অপরাজিত থাকলেন হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে ২১৭ রানের লিড পেল বাংলাদেশ। চট্টগ্রামের অল্প কিছু দর্শক যারা এসেছেন তারাই মাতিয়ে তুললেন নীরব মাঠ। কারণ টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। ১৪৩ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাও চট্টগ্রামেই ছুঁলেন এই ডানহাতি ব্যাটার। অভিষিক্ত মাসেকেসা প্রথম সুযোগেই পেলেন ৫ উইকেট। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য