খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
চন্দনাইশে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আজিজুল হক নয়ন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কাঞ্চনাবাদ রেল স্টেশন সংলগ্ন উত্তর মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই বিকাশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা এলাকার খলিল সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে জানা যায়, নয়ন বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটান। সেখানে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। পরে দেশে এলে তার পরিবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করান। গত তিন মাস আগে তিনি বিবাহ করেন। গতকাল সকাল থেকে তাকে কাঞ্চনাবাদ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।
খবরওয়ালা/এফএস