মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬, ৮শে বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬, ৮শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত গৌরনদীতে অবৈধ জ্বালানি মজুতে ব্যবসায়ীকে জরিমানা হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের ব্যয়চাপ বাড়বে সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত

দেশ

খাগড়াছড়ি পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের ধ্বংসাবশেষ

খবরওয়ালা অনলাইন ডেস্ক

প্রকাশ: 15শে আশ্বিন ১৪৩২ | ৩০ই সেপ্টেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

খাগড়াছড়ি পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের ধ্বংসাবশেষ

খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত গুইমারার রামেসু বাজার। এটি ঐ উপজেলার একটি গুরুত্বপূর্ণ জনসমাগমের স্থান। এলাকাটির চারদিকে আগুনের ক্ষতের চিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে আছে। 

দোকানপাটের পাশাপাশি পার্শ্ববর্তী অনেক বাড়িঘরও এই সহিংসতার আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার সকালেও কিছু দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ক্ষতিগ্রস্তদের কেউ কেউ পুড়ে যাওয়া দোকান ও ঘর থেকে ব্যবহারের উপযোগী মালামাল খুঁজে বের করার চেষ্টা করছিলেন। অনেকে নীরব, হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন।

একজন পাহাড়ি কিশোরীর দলবদ্ধ ধর্ষণের ঘটনার জের ধরে গত রবিবার রামেসু এলাকা বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। গতকালও বাজার এবং এর আশপাশের পরিবেশ ছিল থমথমে। সড়কে মানুষের চলাচল ছিল সীমিত।

খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। গতকাল কোনো নতুন সহিংসতার ঘটনা না ঘটলেও জনমনে উদ্বেগ ও দুশ্চিন্তা ছিল। সহিংসতার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় অবস্থান করছেন। অন্যদিকে, আন্দোলনকারীরা বিভিন্ন সড়কে অবরোধ বজায় রেখেছেন।

গতকাল সোমবার দুপুর থেকে অবরোধ কিছুটা শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পথে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। খাগড়াছড়ির ৯টি উপজেলার সঙ্গেও জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এসব পথে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না।

খাগড়াছড়িতে উত্তেজনা শুরু হয় গত বুধবার। অভিযোগ ওঠে, এর আগের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঐ দিন রাত ১১টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করে স্বজনেরা। কিশোরীটির বাবা মামলা দায়ের করার পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা আন্দোলন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন শনিবার দুপুর ২টার পর সদর, পৌর এলাকা এবং গুইমারায় ১৪৪ ধারা জারি করে। এই আন্দোলন একপর্যায়ে সহিংস হয়ে ওঠে।

‘ভবিষ্যৎ দেখছি না’ গতকাল রামেসু বাজার এলাকায় পাহাড়ি তরুণী ঊর্মি মারমার সাথে কথা হয়। তিনি জানান, ‘আমার বাড়ি হাফছাড়ি এলাকায়। এখানে এক আত্মীয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে পালি ভাষা অধ্যয়ন করি। রবিবার কী ঘটল, তা আমি এখনও বুঝে উঠতে পারছি না। আমার আত্মীয় সাইজাহ্লা মারমা রামেসু বাজারে শাকসবজি বিক্রি করে সংসার চালান। কিছু লোক হঠাৎ পাড়ার অন্যান্য ঘরের মতো আমার আত্মীয়ের ঘরটিতেও আগুন ধরিয়ে দেয়। চোখের সামনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেল। ঘর থেকে আমরা কিছুই বের করতে পারিনি। এক কাপড়ে রয়েছি। ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার দেখছি।’ ঊর্মি আরও বলেন, ‘যারা ঘরে অগ্নিসংযোগ করেছে, তাদের অনেকের মুখ মুখোশে ঢাকা ছিল।’

রামেসু বাজারের অর্ধশতাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। বাজারের এক পাশে থাকা একটি তিনতলা ভবনে সরকারি-বেসরকারি ১৫টি দপ্তর রয়েছে। রবিবার ঐ ভবনে আগুন লাগানোর পাশাপাশি ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ঐ তিনতলা ভবনে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালকের কার্যালয়, মহিলাবিষয়ক কার্যালয়, তথ্য আপা কার্যালয়, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সূর্যের হাসি ক্লিনিক এবং এনআরডিএস-এর অফিসগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে।

ঐ ভবনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক শিবু ঘোষ বলেন, ‘কারা এই কাজ করেছে, তা সবারই জানা। তাই আমি তাদের নাম উল্লেখ করতে চাই না। তবে আমি বলতে পারি, তারা সুপরিকল্পিতভাবে নগদ অর্থসহ লুটপাট চালিয়েছে এবং পরে ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক রামেসু বাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষের সুযোগ নিয়ে কিছু লোক হঠাৎ এসে দোকানে লুটপাট চালায় এবং তারপর একে একে দোকানগুলোতে আগুন লাগিয়ে দেয়।

বাজারে যেসব দোকানে আগুন দেওয়া হয়েছে, তার অধিকাংশই ছিল পাহাড়িদের মালিকানাধীন; কিছু প্রতিষ্ঠান ছিল বাঙালি মালিকদের। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, আগুনে অন্তত ১৮টি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। মানুষের বাড়িঘরে থাকা গবাদিপশু (গরু-ছাগল) পর্যন্ত লুট করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিহত তিনজনের পরিচয় শনাক্ত রবিবার গুলিতে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন—উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যানপাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) এবং রামেসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ সাবের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

৮ দফা দাবিতে প্রশাসনের সঙ্গে বৈঠক খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত করার জন্য প্রশাসন গতকাল একটি বৈঠক করেছে। খাগড়াছড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা কর্মকর্তারাও ছিলেন। জুম্ম ছাত্র-জনতার ছয়জন প্রতিনিধিও এতে অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁরা কাজ করছেন। আশা করা হচ্ছে, দ্রুত পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে আসবে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, বৈঠকে অবরোধকারীরা তাদের আট দফা দাবি উত্থাপন করেছেন। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং অবরোধ দ্রুত প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। পরে রাতে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় যে, প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার ছাড়া তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। হয়রানি ও গ্রেপ্তার বন্ধের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার কথা বলেছে প্রশাসন।

বিবৃতিতে তারা আরও জানায়, জুম্ম ছাত্র-জনতা কোনো রাজনৈতিক দল বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নয়। তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ‘ইউপিডিএফ’ বা অন্য কোনো তকমা দিয়ে দমন করা যাবে না। জুম্ম কিশোরীকে ধর্ষণের ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছে, তা প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার।

দাবিগুলো দ্রুত, সম্পূর্ণ এবং সন্তোষজনকভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। পর্যটনসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার কথাও ঘোষণা করা হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) একটি বিবৃতি দিয়েছে। তারা খাগড়াছড়ি ও গুইমারায় পাহাড়িদের ওপর সংঘটিত সাম্প্রদায়িক হামলার তদন্তের জন্য জাতিসংঘের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ আট দফা দাবি জানিয়েছে।

‘ভুয়া ধর্ষণ’ মন্তব্যের পর হান্নান মাসউদের দুঃখ প্রকাশ পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। রবিবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় ‘ঐক্য ও সংহতির সমাবেশে’ তিনি বলেন, ‘ভারত তাদের শেষ চাল চেলেছে, একটি ভুয়া ধর্ষণের ঘটনার মাধ্যমে পাহাড় ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়ে অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।’

এদিকে, খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, পরবর্তী বিক্ষোভ-সহিংসতা এবং তিনজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির নীরবতার অভিযোগ তুলে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি হান্নান মাসউদের ‘ভুয়া ধর্ষণ’ শব্দচয়নকে মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ জানানোর কথা বলেছেন। পরে গতকাল দুপুরে হান্নান মাসউদ ফেসবুক পোস্টে জানান, এই অপ্রত্যাশিত শব্দটি (ভুয়া ধর্ষণ) ব্যবহার করার জন্য তিনি ‘বিব্রত ও দুঃখিত’।

রাঙামাটির পরিস্থিতি তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ডাকা হলেও সোমবার রাঙামাটিতে এর বিশেষ প্রভাব দেখা যায়নি। সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-মারিশ্যা রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

মন্তব্য