চরফ্যাশনে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলায় যৌথ অভিযানে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১০টি গুদামে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ মিটার নতুন কারেন্ট জাল, পাঁচ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ মিটার মশারি জাল, তিন হাজার পিস চায়না দুয়ারি জাল, চারটি বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৫২ লাখ টাকা।

জব্দকৃত অবৈধ জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।