চলন্ত ট্রেনে মাথা বের করায় প্রাণ গেল যাত্রীর

খুলনায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করলে রেললাইনের পাশের খুঁটিতে লেগে অজ্ঞাতনামা এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে খুলনা পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ বলেন, নিহত ব্যক্তি বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি খুলনার মোংলা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। যাত্রীটি ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করলে রেললাইনের পাশের খুঁটিতে আঘাতপ্রাপ্ত হয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য খুলনা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।