চলে গেলেন ‘ব্যাটম্যান’ ও ‘স্পাইডার ম্যান’ খ্যাত জ্যাক বেটস

হলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাক বেটস আর নেই। ‘ব্যাটম্যান’ ও ‘স্পাইডার ম্যান’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। স্থানীয় সময় গত ১৯ জুন, ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। খবর ভ্যারাইটি।

অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান নিশ্চিত করেছেন, জ্যাক বেটসের মৃত্যু হয়েছে তার নিজ বাসভবনে। ১৯২৯ সালের ১১ এপ্রিল, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে জন্মগ্রহণ করেন জ্যাক।

তবে তার শৈশব কেটেছে জার্সি সিটিতে। থিয়েটার নিয়ে পড়াশোনা করেন মিয়ামি বিশ্ববিদ্যালয়ে, এরপর অভিনয়ের স্বপ্ন নিয়ে পাড়ি জমান নিউইয়র্কে। তাঁর অভিনয়জীবনের শুরু ১৯৫৩ সালে মঞ্চনাটক ‘রিচার্ড ৩’ দিয়ে।

১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ ‘চেকমেট’-এ ডেভলিন চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন বহু সিনেমা ও টিভি শোতে। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘গডস অ্যান্ড মনস্টার্স’, ‘ফলিং ডাউন’, ‘ব্যাটম্যান ফরএভার’, এবং ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’।

তবে অনেকের স্মৃতিতে তিনি থেকে গেছেন ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে—‘ফ্রেন্ডস’, ‘ফ্রেসিয়ার’, ‘সেইনফেল্ড’, এবং ‘এভরিবডি লাভস রেমন্ড’-এর মতো শোতে তার উপস্থিতি এখনো দর্শকের মনে দাগ কেটে আছে।

অভিনয় জীবনের একটি বড় বাঁক আসে যখন তিনি অ্যাক্টরস স্টুডিও-তে অডিশন দিয়ে সুযোগ পান ক্লাসিক হরর ফিল্ম ‘ড্রাকুলা’-তে। পরে ‘স্পাইডার ম্যান’-এ হেনরি বলকান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

জ্যাক বেটসের প্রয়াণে হলিউডের অভিনয় অঙ্গনে এক যুগের অবসান ঘটল। তার অবদান বহুদিন স্মরণীয় থাকবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।