চাঁদপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, ‘গ্রেপ্তার আব্দুল মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহসভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি।’

চাঁদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে মতলব উত্তর উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আব্দুল মান্নানের বিরুদ্ধে সোমবার আহম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।