চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আকাশ (২৬) ও কবির নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) মধ্যরাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে  তাদেরকে আটক করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান জানান, ইয়াবার চালান নিয়ে অবস্থান করছে আকাশ ও কবির নামে এই ২ মাদক কারবারি। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী তাদেরকে আটক করে।

আটকদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ৩টি মুঠোফোন, নগদ ১১৭০ টাকা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটক ২ জনকে রাতেই হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মহীউদ্দীন ফারুক জানান, আকাশ ও কবির চিহ্নিত মাদক কারবারি। তাদের পেশা হচ্ছে, মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা।

তাদের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।