চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা আটক

খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সংগঠনের খুলনা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্যসচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএসের এক ডিলারের কাছে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তাঁরা খালিশপুর থানায় আটক রয়েছেন।

সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, ‘নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে এক ডিলার ওএমএসের পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক এসে ওই ডিলারের কাছে চাঁদা দাবি করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাঁদের দুজনকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের দুজনকে থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘ওই ডিলার এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।