চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আইয়ুব আলী শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কানসাট গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সড়কের পাশে হাঁটার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আইয়ুব আলী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপল মন্ডল জানান, ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।