পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।  খবর সিএনএনের।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের অংশ হিসাবে বর্তমানে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি চলছে পোর্টল্যান্ডে। ট্রাম্প প্রয়োজনে সেখানে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন। সিএনএনের প্রতিবেদন।

গত বৃহস্পতিবার ট্রাম্প পোর্টল্যান্ডে এই অভিযানের ইঙ্গিত দিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা সেখানে যাব এবং পোর্টল্যান্ডের ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’ তিনি আন্দোলনকারীদের ‘পেশাদার বিক্ষোভকারী এবং নৈরাজ্যকারী’ হিসেবে বর্ণনা করেন।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে তিনি পোর্টল্যান্ডকে ‘নরকে বসবাসের মতো’ স্থান বলে বর্ণনা করেছিলেন।

গত শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘পোর্টল্যান্ডে আমাদের আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কেন্দ্র আছে। আমি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিচ্ছি, অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীদের হামলা থেকে এটিকে রক্ষার জন্য প্রয়োজনীয় সেনা সরবরাহ করুন।’ তিনি আরও বলেন, ‘আমি প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দিচ্ছি।’

এর আগে পোর্টল্যান্ডের ডেমোক্র্যাট রাজনীতিকেরা ট্রাম্পের সেনা মোতায়েনের পরিকল্পনার বিরোধিতা করেন। 
তবে, চলতি মাসের শুরুতে পোর্টল্যান্ডের মেয়র কেইথ উইলসন বলেন, ‘ আমি ফেডারেল হস্তক্ষেপের জন্য অনুরোধ করিনি এবং আমার প্রয়োজনও নেই।’

পোর্টল্যান্ডের আইসিই কেন্দ্রটি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ফলে প্রায়ই এর আশপাশে সহিংস সংঘর্ষ হচ্ছে এবং ইতোমধ্যে কিছু ফেডারেল এজেন্টও আহত হয়েছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।